বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

তথ্য নির্ভর নয়, তাই যুক্তরাজ্যের রিপোর্ট গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্রমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক:

যুক্তরাজ্য থেকে প্রকাশিত মানবাধিকার ও গণতন্ত্র রিপোর্টটি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার (১২ জুলাই) নিজ দফতরে তিনি সাংবাদিকদের বলেন, তাদের উচিত এই ধরনের প্রাক্টিস বন্ধ করা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের ওই রিপোর্ট তথ্য নির্ভর নয়। নিজের দেশের অবস্থা ভালো করতে পারে না কিন্তু অন্যদের উপদেশ দেয় জানিয়ে তিনি বলেন, গঠনমূলক তথ্য দিলে সেটি কাজে আসবে কিন্তু বানোয়াট তথ্য দিলে সেটি কোন উদ্দেশ্যমূলকভাবে দেওয়া হয়েছে বলে সবাই মনে করবে। তিনি বলেন, তারা উপদেশ দিতে আসে কিন্তু এটি গ্রহণযোগ্য নয়।

যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে রবিবার তলব করা হয়েছিল এই রিপোর্টের বিষয়ে কথা বলার জন্য এবং তিনি কি বলেছেন জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি স্বীকার করেছেন তাদের রিপোর্ট আরও তথ্যনির্ভর হওয়া উচিত ছিল। তিনি আমাদের উদ্বেগ তার সদর দফতরে জানাবেন বলে জানিয়েছেন।

সাংবাদিকদের বিদেশে বিভিন্ন অনিয়ম প্রসঙ্গে লেখার পরামর্শ দিয়ে তিনি বলেন, তাদের টাকা-পয়সা আছে, একটি এনজিওকে কাজে লাগিয়ে দেয়।

কোনও দেশে ফেরেশতা নয় কিন্তু কাউকে খামোখা দোষারোপ করা নিম্ন মন-মানসিকতার পরিচায়ক বলে অভিহিত করেন তিনি। সূ্ত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION