মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

‘মরীচিকা’নিয়ে আমি এক্সাইটেড-মাহি

মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক:
সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিনেমা অঙ্গনের তারকারাও এখন ওটিটি মাধ্যমে কাজ করছেন। চিত্রনায়িকা মাহিয়া মাহিও সেই কাতারে শামিল হয়েছেন। শিহাব শাহীনের পরিচালনায় ‘মরীচিকা’- নামের একটি ওয়েব সিরিজে কাজ করেছিলেন মাহি। এতে এক মডেলের চরিত্রে অভিনয় করেন তিনি। শুটিং শুরু থেকে আলোচনায় থাকা বহুল প্রতীক্ষিত এই সিরিজটি মুক্তি পেলো অবশেষে। মাহিকে একবারেই ভিন্নরূপে দেখা গেছে এখানে। শুধু রূপের ভিন্নতা নয়, অভিনয়েও বেশ সাবলীল ছিলেন চরিত্র অনুযায়ী। এ সিরিজে শুরু থেকে শেষ অবধি মাহির দিকে নজর রাখতে বাধ্য হবেন দর্শকরা।

স্বয়ং মাহিও সিরিজটি নিয়ে উচ্ছ্বসিত। এ নায়িকা বলেন, আমি এক্সাইটেড। কারণ আমার মতন সবাই ‘মরীচিকা’র জন্য অপেক্ষা করছিল। কাজটি করতে গিয়ে অনেক কিছু শিখেছি। দর্শকদের কাছে চাওয়া থাকবে খারাপ-ভালো যাই হোক জানাবেন। ভুল-ত্রুটি ধরিয়ে দিবেন। সামনের কাজগুলো অনেক মনোযোগ দিয়ে করার চেষ্টা করবো। মাহি ছাড়াও ‘মরীচিকা’য় অভিনয় করেছেন আফরান নিশো, সিয়াম আহমেদ, জোভান প্রমুখ। এদিকে করোনায় বাড়তি সতর্কতার কারণে মাহি বর্তমানে বাসাতেই রয়েছেন। তার হাতে কয়েকটি ছবি রয়েছে। করোনার প্রকোপ কমলে সেগুলোর শুটিং শুরু হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION