রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ব্যাংক লেনদেন ফিরল স্বাভাবিক সময়ে

ভয়েস নিউজ ডেস্ক:

২০২০ সালের ২৫ মার্চ বিকাল চারটা পর্যন্ত ব্যাংক লেনদেন হয়েছিল। এরপর থেকে টানা এক বছর তিন মাস ২১ দিন সীমিত আকারে চলছিল ব্যাংক লেনদেন। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) ব্যাংক লেনদেন হবে বিকাল ৪ টা পর্যন্ত।

প্রসঙ্গত, গত বছরের ২৬ মার্চ করোনা পরিস্থিতিতে লকডাউন ঘোষণার পর ব্যাংক লেনদেন সীমিত করে বাংলাদেশ ব্যাংক। ওই বছরের ২৮ মার্চ (রবিবার) থেকে মাত্র ২ ঘণ্টা ব্যাংক লেনদেনের সুযোগ দেওয়া হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলে। এরপর একাধিকবার সার্কুলার জারি করে ব্যাংক লেনদেনের সময় কমানো বাড়ানো হলেও বিকাল ৪ টা পর্যন্ত লেনদেন হয়নি। সরকার কঠোর লকডাউন শিথিল করার ঘোষণা দেওয়ার পর আজ থেকে ব্যাংক খোলা থাকবে বিকেল চারটা পর্যন্ত। অর্থাৎ ঈদের আগের তিন দিন (বৃহস্পতিবার, রবিবার ও সোমবার) ব্যাংক খোলা থাকবে বিকেল চারটা পর্যন্ত। এই তিন দিন লেনদেন পরবর্তী সময়ের কাজ গোছানোর জন্য ব্যাংক খোলা রাখা যাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক বলছে, ঈদের আগে ১৭ ও ২০ জুলাই তৈরি পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে কেবল ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। এই দুইদিন ব্যাংক সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত লেনদেন করা যাবে।

এ ছাড়া আগামী ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন করা যাবে। লেনদেন পরবর্তী সময়ের কাজ গোছানোর জন্য ব্যাংক খোলা রাখা যাবে বেলা ৩টা পর্যন্ত। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION