মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বিয়ের সময় আটবার পা ছুঁয়েছিলেন রিতেশ

বিনোদন ডেস্ক:

বলিউড তারকা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা। ২০০৩ সালে প্রেমের সম্পর্কে জড়ান তারা। দীর্ঘদিন প্রেম করার পর ২০১২ সালে বিয়ের পিঁড়িতে বসেন এই দম্পতি। কিন্তু বিয়ের আসরে আটবার জেনেলিয়ার পা ধরেছিলেন রিতেশ। বিয়ের প্রায় এক দশক পর সেই গল্প শুনিয়েছেন এই যুগল।

সম্প্রতি সুপার ড্যান্সার অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রিতেশ-জেনেলিয়া। এ সময় এক প্রতিযোগীর পারফরম্যান্স দেখে মুগ্ধতা প্রকাশ করেন জেনেলিয়া। তখনই নিজেদের বিয়ের কথা তোলেন। এ অভিনেত্রী বলেন, ‘মারাঠি রীতি অনুযায়ী আমাদের বিয়ে হয়। মারাঠি রীতিতে বিয়ের সময়ে আটবার বউয়ের পা ছুঁতে হয়। রিতেশও এ কাজ করেছিল।’

স্ত্রীর কথার রেশ ধরেই রিতেশ দেশমুখ বলেন, ‘আসলে পুরোহিত জানতেন বিয়ের পর থেকে আমাকে এই কাজ করতেই হবে। তাই আগেভাগেই শুরু করে দিয়েছিলাম যাতে অভ্যাস হয়ে যায়।’ এ কথা শুনে শোয়ের অন্য দুই বিচারক অনুরাগ বসু ও গীতা কাপুর হেসে লুটিয়ে পড়েন।

২০০৩ সালে ‘তুজে মেরি কসম’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে রিতেশের। এতে তার বিপরীতে অভিনয় করেন জেনেলিয়া ডিসুজা। আর এই সিনেমার সেট থেকে তাদের মনের লেনাদেনা। যা পরবর্তীতে পরিণয় পায়। এ দম্পতির দুটি পুত্রসন্তান রয়েছে। প্রথম পুত্রের জন্ম হয় ২০১৪ সালে, ২০১৬ সালে জন্ম নেয় দ্বিতীয় সন্তান।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION