মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

বাস সুপারভাইজারকে মাদক মামলায় মৃত্যুদন্ড

ভয়েস নিউজ ডেস্ক:

গাইবান্ধায় মাদক মামলায় পারভেজ মিয়া (৩১) নামের এক বাস সুপারভাইজারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এ মামলার অপর তিন আসামি বেকসুর খালাস পেয়েছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক।

পারভেজ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ধর্মপুর দিলদার পাড়া গ্রামের শামীম আলমের ছেলে। তিনি সম্যরাজা পরিবহন-১ বাসের সুপারভাইজার ছিলেন। মামলায় খাসালপ্রাপ্ত আসামিরা হলেন- আফাজ উদ্দিন, দুদু মিয়া ও সাইদুল ইসলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিউকিটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, ২০১৮ সালের ১ নভেম্বর গোবিন্দগঞ্জের বাগদা বাজার এলাকায় সম্যরাজা পরিবহন নামে একটি লোকাল বাসে ৪৫০ গ্রাম হেরোইনসহ র‌্যাবের হাতে আটক হয় পারভেজ মিয়া। তার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আরও তিন জনকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় চার জনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

ফারুক আহম্মেদ আরও জানান, আদালতে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায় ঘোষণার দিন ধার্য করেন। আদালতে আসামিদের উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। এতে আসামি পারভেজকে মৃত্যুদণ্ডের আদেশসহ তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া এ মামলার অপর তিন আসামির কাছে মাদকদ্রব্য না পাওয়ায় এবং তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

এ মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন আবু আলা মোহাম্মদ সিদ্দিকুর রহমান রিপু। আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আসামির পক্ষের আপিলের কথা জানিয়েছেন তিনি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION