মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

আমার হারানোর কিছু নেই: রাধিকা

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তেকে বয়কট করার দাবি উঠেছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি তার অভিনীত বিতর্কিত সিনেমা ‘পার্চাড’-এর একটি নগ্ন দৃশ্যের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই নেটিজেনদের ট্রলের শিকার অভিনেত্রী। শুধু তাই নয়, এরই মধ্যে টুইটারে ট্রেন্ডিংয়ে রূপ নিয়েছে ‘#বয়কট রাধিকা আপ্তে’।

অভিযোগকারীরা বলছেন, রাধিকা এবং বলিউডের এ ধরনের সিনেমা দেশের সংস্কৃতিকে অপমান করছে। প্রশ্নের মুখে ফেলছে সব শিক্ষাকে। এই সিনেমায় রাধিকার যে নগ্ন দৃশ্য অভিনয় করেছেন, তা কোনোভাবেই মানা যায় না। তাকে সবার বয়কট করা উচিত।

রাধিকা আপ্তে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “পরিচালক লিনা যাদবের ‘পার্চাড’ সিনেমার দৃশ্যের প্রয়োজনে আমাকে নগ্ন হতে হয়। তখন আমার মনে কোনোরকম দ্বিধা ছিল না। কারণ আমি জানতাম, আমার হারানোর কিছু নেই। তাই কোনো অস্বস্তিও কাজ করেনি।”

রাধিকার এই সিনেমার কিছু দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়লে অনেকেই প্রশ্ন তুলছেন, রাধিকা কি আদৌ অভিনয় করতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছেন, নাকি অর্থ আর নিজেকে ফোকাস করানোই তার লক্ষ্য?

তবে এসব প্রশ্নের জবাবে রাধিকার ভাষ্য, নিজস্ব ভাবনা আর ভালোলাগা থেকেই তিনি সবসময় কাজ করেন। আর এমন কিছু করেন না, যার জন্য কখনও শাস্তি পেতে হবে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION