মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বিয়ের গুঞ্জন ভিকির সাথে, ক্যাটরিনা চলে গেলেন সালমানের সঙ্গে

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এক সময় সুপারস্টার সালমান খানের সঙ্গে তার প্রেম নিয়ে বলিপাড়ায় অনেক চর্চা হয়েছে।

তবে বেশ কিছুদিন ধরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার প্রেম নিয়ে নানা গুঞ্জন চাউর হচ্ছে। সম্প্রতি শোনা যায়, বাগদান সেরেছেন ভিকি ও ক্যাটরিনা। এখানেই শেষ নয়, খুব শিগগিরই নাকি বিয়েও করবেন তারা। যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছে এই অভিনেত্রীর টিম।

এদিকে, বিয়ের এই গুঞ্জনের মাঝেই সালমানের সঙ্গে উড়াল দিলেন ক্যাটরিনা। ১৯ আগস্ট রাশিয়ার উদ্দেশ্যে মুম্বাই বিমানবন্দর ছাড়েন তারা। ‘টাইগার-থ্রি’ সিনেমার শুটিংয়ের জন্য সেখানে গেছেন তারা। এই জুটির সঙ্গে সালমানের ভাই সোহেল খানের ছেলে নির্বাণকেও বিমানবন্দরে দেখা গেছে।

নির্মাতারা জানিয়েছেন, রাশিয়া ছাড়াও অস্ট্রিয়া, মরক্কো, তুরস্কে হবে শুটিং। টানা ৫০ দিন এই দেশগুলোর বিভিন্ন লোকেশনে শুটিং করবে সিনমোর টিম।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার থ্রি’ সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা চলছে। সিনেমার বাজেট ৩০০ কোটি রুপি। এই ফ্র্যাঞ্চাইজিটির প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ পরিচালনা করেন কবির খান। দ্বিতীয় সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালনা করেন আলী আব্বাস জাফর। তৃতীয় সিনেমাটি পরিচালনা করবেন মনীশ শর্মা।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION