মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

মাফিয়া দলে তারা সবাই

বিনোদন ডেস্ক:

শাহীন সুমন সময়ের প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র পরিচালক। গত বছর তিনি ‘মাফিয়া’ নামে ওয়েব সিরিজ নির্মাণের কাজ শুরু করেন। এবার ‘মাফিয়া’ দলে যোগ দিলেন দাপুটে অভিনেতা মিশা সওদাগর, ইমন, মাহিয়া মাহি ও আঁচল আঁখি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান সহকারী পরিচালক রাইসুল রনি।

গতকাল ২২ আগস্ট রাজধানীর উত্তরায় ‘মাফিয়া’র দৃশ্যধারণ হয়। বিগ বাজেটের ১৫০ পর্বের এই ওয়েব সিরিজ আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এতে অভিনয় করছেন— জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খান, অর্ষা, মৌ খান প্রমুখ। এতে জাহিদ হাসানকে ননী ভাই নামে এক ক্ষমতাসীন ব্যক্তির চরিত্রে দেখা যাবে। এছাড়া একটি আইটেম গানে পারফর্ম করবেন লাজুক।

শহীন সুমনের গল্পে এর চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন সেলিম খান। এটি মুক্তি পাবে শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেলে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION