মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:
‘পরিচালকের নিষেধ আছে’ বললেন নায়িকা
মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা ফারজানা মিথিয়া। বর্তমানে ‘যাহা বলিব সত্য বলিব’ ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছে। আগামী মাস থেকে প্রচার হবে তার আরেকটি ধারাবাহিক ‘বাহানা’। এছাড়া টিভিসি, ওভিসি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটকে নিয়মিত কাজ করছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত প্রথম চলচ্চিত্র।
তবে সিনেমা নিয়ে কিছু বলতে রাজী নন এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে মিথিয়া বলেন, ‘পরিচালক বলতে না করেছেন। নারী প্রধান সিনেমাটিতে মূল চরিত্রে কাজ করেছি। বর্তমানে সিনেমাটি সম্পাদনার টেবিলে আছে।’ ব্যস, এর বাইরে আর কিছু বলতে চাননি মিথিয়া।
মিডিয়ার বাইরে মিথিয়া নারী উদ্যোক্তা। তার একটি অনলাইন শপ রয়েছে। ফ্যাশন সচেতন মিথিয়া বলেন, ‘আমার মিথিয়া ওর্য়াল্ড শপে দেশী-বিদেশী শাড়ি, কুর্তি, টপস এবং লং গাউন, অর্নামেন্টস পাওয়া যায়।পুরুষদের জন্য পাঞ্জাবী ও টি-শার্ট রয়েছে।এগুলো আমি নিজেই ডিজাইন করি। ভবিষ্যতে মিথিয়া ওয়ার্ল্ড একটা নামি ব্র্যান্ড হিসেবে দেখতে চাই।’
ফারজানা মিথিয়া অভিনীত প্রথম ধারাবাহিক আশুতোষ সুজনের ‘থ্রি সিস্টার্স’।
ভয়েস/ জেইউ।