মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

দেশী গার্ল শুটিং সেটে চোট পেয়েছেন

বিনোদন ডেস্ক: 

জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে হলিউড প্রজেক্ট নিয়েই ব্যস্ত তিনি।

প্রিয়াঙ্কার পরবর্তী প্রজেক্টগুলোর একটি ‘সিটাডেল’। সম্প্রতি এই টিভি সিরিজের শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন এই অভিনেত্রী। শুক্রবার (২৭ আগস্ট) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে রক্তমাখা মুখের ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে ‘বলিউডের দেশি গার্ল’ লিখলেন, ‘কোনটা সত্যি আর কোনটা সত্যি নয়?’

এরপর এক ভক্তের উত্তর শেয়ার করেন প্রিয়াঙ্কা। সেই ভক্ত জানান, তার গালের চোট আসল, কপালের নয়। তবে সেই উত্তর ভুল জানিয়ে ‘দোস্তানা’ অভিনেত্রী লেখেন, ভ্রুর কাছে কাটা দাগ আসল। সেখানেই তিনি আঘাত পেয়েছেন। এমনকি ছবি জুম করে ডান চোখের ভ্রুর ওপর কেটে যাওয়ার দাগ যে আসল সেটাও সকলকে বুঝিয়ে দেন পিগি চপস।

স্পাই-থ্রিলার টিভি সিরিজ ‘সিটাডেল’। সিরিজের নির্বাহী প্রযোজক রুশো ব্রাদার্স। এতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে এক গুপ্তচরের ভূমিকায়। অ্যামাজন প্রাইমে এই সিরিজটি দেখা যাবে।

এছাড়াও রোমান্টিক ঘরানার ‘টেক্সট ফর ইউ’ সিনেমায় অভিনয় করছেন তিনি। বহুল আলোচিত ‘ম্যাট্রিক্স-ফোর’ সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION