মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

অপূর্বর বিয়ের খবরে শুভ কামনা সাবেক স্ত্রীর

বিনোদন ডেস্ক:

বৃহস্পতিবার বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এটি তার তৃতীয় বিয়ে। পাত্রী শাম্মা দেওয়ান। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। গ্রামের বাড়ি নড়াইল হলেও শাম্মার জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়ই।

অভিনেতা অপূর্বর বিয়ের খবরে শুভ কামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি। লিখেছেন, ‘চার বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পেলো’। নাজিয়ার স্ট্যাটাসে তাদের সংসার চলাকালীন ওই মেয়ের সঙ্গে প্রেম ছিল অপূর্বর এমনটাই বোঝা যাচ্ছে।

অন্যদিকে নাজিয়ার বিয়ে ও তিনি পরকীয়া করতেনৈ- এসব নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা চলছে।

তবে এ সব সমালোচনা নিয়ে নাজিয়া বলেন, বিভিন্ন ফেসবুকে গ্রুপ এবং পেজে অপূর্বর ফ্যানরা মিথ্যা গুজব ছড়াচ্ছেন। যেমন আমি পরকীয়া করেছি এবং আগে থেকেই প্ল্যান করে বিয়ে করেছি। এগুলো করে কোনো লাভ নাই। মিথ্যা কখনও সত্যি হয়ে যায় না। যদি এটা সত্যিই হতো তাহলে অপূর্ব পার্সোনালি সব ফ্যানদের নিষেধ করতো না এই ধরনের গুজব ছড়াতে।

তিনি বলেন, গতমাসে অপূর্ব বিয়ে করবে আমাকে জানালে আমি তাকে শুভ কামনা দেই। নতুন করে সুন্দর জীবন করার রাইট অবশ্যই তার আছে। কিন্তু হঠাৎ করে এই পরিচিত পাত্রীর ছবি দেখে আমি বেশ অবাক হয়েছি। চার বছর প্রেমে সফল হলো। এটা দারুণ ব্যাপার।

এদিকে অদিতি যাকে বিয়ে করেছেন তিনি একটি কর্পোরেট হাউসে চাকরি করেন। নাম মাহবুব পারভেজ। অদিতি বলেন, ‘২০২১ সালের জানুয়ারিতে সম্পূর্ণ পারিবারিকভাবে আমার বাবার বাড়িতে কাবিন সম্পন্ন হয়। তার সঙ্গে আমার পরিচয় অপূর্বের সঙ্গে ডিভোর্সের এক বছর পর।’

বিয়ে করে গোপন রাখার কারণ জানতে চাইলে অদিতি বলেন, ‘দ্বিতীয় বিয়ে নিয়ে আমার হইচই করার মতো মন মানসিকতা ছিলো না। ঘটা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বা নিউজ দেওয়াটা আমার কাছে খুবই অযাচিত মনে হয়েছে। কিন্তু অপূর্ব এবং যাদের জানার দরকার তাদের সবাইকে জানিয়েছি। সুতরাং লুকিয়ে বিয়ে করেছি কথাটা ঠিক নয়। এখন আমার প্রাইভেট জীবনটা একেবারে প্রাইভেট রাখার চেষ্টা করছি এবং করবো।’

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION