বুধবার, ২২ Jul ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের আজব ভীতি

বিনোদন ডেস্ক 

চারপাশের অনেকেরই বিভিন্ন ধরনের ফোবিয়া বা ভীতি রয়েছে। শোবিজ অঙ্গনের তারকারাও এসব ফোবিয়ার উর্ধ্বে নন। তারকাদেরও নানা ধরনের ফোবিয়ায় ভুগতে দেখা যায়। চিকিৎসাবিজ্ঞানে এসব ভীতি বা ফোবিয়ার আলাদা আলাদা নাম আছে। এগুলো ঠিক রোগ না হলেও, স্বাভাবিক ঘটনাও নয়। ভারতের দক্ষিণী সিনেমার পাঁচ তারকার আজব ভীতি নিয়ে এই প্রতিবেদন।

সামান্থা আক্কিনেনি

ভারতীয় দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। রূপ ও অভিনয় গুণে কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন। সর্বশেষ ‘ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। বাস্তব জীবনে এই অভিনেত্রী সাপ খুব ভয় পান।

রাশমিকা মান্দানা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হন এই অভিনেত্রী। কোটি ভক্তের হৃদয় হরণকারী এই নায়িকা একটি বিষয়ে দারুণ ভীতি রয়েছে। আর তা হলো উচ্চতা।কাজল আগরওয়াল

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। হিন্দি ভাষার সিনেমাতেও নিয়মিত দেখা যায় তাকে। অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা। প্রকৃতির মধ্যে পাখি অন্যতম সুন্দর সৃষ্টি। কিন্তু কাজল পাখি ভয় পান। পাখি নিয়ে ফোবিয়া রয়েছে তার। বিস্ময়কর লাগলেও এটিই সত্যি!

তাপসী পান্নু
বলিউড ও দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নাম তাপসী পান্নু। কিন্তু মজার বিষয় হলো ভূতে ভয় পান। বাস্তব জীবনে আদৌ ভূতের অস্তিত্ব রয়েছে কিনা তা এখনো প্রমাণিত নয়! তাপসী অচেনা জায়গায় গেলেও রাতে একা একা কোথাও বের হন না। কারণ একটাই— ভূত।

তামান্না ভাটিয়া

ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। ২০০৫ সালে হিন্দি ভাষার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। এরপর অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা। কিছু সিনেমায় দারুণ অ্যাকশন মুডে ধরা দিয়েছেন তামান্না। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, প্রতিভাবান এই অভিনেত্রীও রাশমিকার মতো উচ্চতায় ভয় পান।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION