শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

নায়িকার বাড়িতে মুখোশধারী ব্যক্তিদের লুট

বিনোদন ডেস্ক:

গলায় ছুরি ধরে অভিনেত্রী অলঙ্কৃতা সাহাইয়ের বাড়িতে লুট করেছেন দুষ্কৃতিকারীরা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এই অভিনেত্রীর চণ্ডীগড়ের বাড়িতে তিনজন মুখোশ পরা দুষ্কৃতিকারী প্রবেশ করেন। এরপর তার গলায় ছুরি ঠেকিয়ে প্রায় ৬ লাখ রুপি লুট করেন।

থানায় লিখিত অভিযোগে এই অভিনেত্রী দাবি করেন, ডাকাতির সময় একজন তার কাছ থেকে এটিএম কার্ড ছিনিয়ে নেয়। আর দু’ জন তার ওপর নজর রাখছিলেন। কিছুক্ষণ পর ৫০ হাজার রুপি ও এটিএম কার্ড তার হাতে ফিরিয়ে দিয়ে তারা চলে যায়। এরপর এই অভিনেত্রী সাহায্যের জন্য চিৎকার করলে, দুষ্কৃতিকারীরা বারান্দা দিয়ে লাফ দেয় এবং পালিয়ে যায়। পরবর্তী সময়ে এই অভিনেত্রী পুলিশের শরণাপন্ন হন।

সূত্রের খবর, অলঙ্কৃতা এই ফ্ল্যাটে ভাড়া থাকেন। আর দিল্লিতে তাঁর পরিবার। মা-বাবার জন্যই এই ফ্ল্যাটটি নাকি ভাড়া করেছেন অভিনেত্রী। জানা গিয়েছে, রবিবার আসবাবপত্রের দোকানের কর্মচারীর সঙ্গে বচসায় জড়িয়েছিলেন অভিনেত্রী। তাই পুলিশের অনুমাণ, এই হামলা এই বচসার কারণেও হতে পারে।

সম্প্রতি বাড়ির জন্য বেশ কিছু আসবাব কেনেন অলঙ্কৃতা। সেই নতুন আসবাব ডেলিভারি করার জন্য গত রোববার তার বাড়িতে কয়েকজন কর্মচারী আসেন। পুলিশের ধারণা, এই তিন দুষ্কৃতীর মধ্যে একজন ওই দোকানের কর্মচারী হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ দুনিয়ায় পা রাখেন অলঙ্কৃতা। ‘ল্যাকমে ফ্যাশন উইক’-এ অংশ নিয়ে নজর কাড়েন তিনি। পাশাপাশি বেশ কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেছেন। ‘লাভ পার স্কোয়ার ফিট’ সিনেমাতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এতে তার সঙ্গে ছিলেন অভিনেতা ভিকি কৌশল। এছাড়া অলঙ্কৃতার ‘টিপসি’ সিরিজটি বেশ জনপ্রিয় হয়।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION