শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

দ্বিতীয় বিয়ের সুখবর দিলেন মাহি

বিনোদন ডেস্ক:

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) বিবাহ সম্পন্ন হয়। পাত্র গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী রাকিব। বিয়ের বিষয়টি নিশ্চিত করেন মাহি নিজেই।

মাহি তার ফেসবুকে রাকিবের সঙ্গে ছবি পোস্ট করে লিখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মি: আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।’

তবে মাহি আগেই বিয়ে করেছন বলে শোনা যায়। এর আগে মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের এক মাস না পেরুতেই মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন উঠে। এই গুঞ্জনের সূত্রপাত হয় মাহির একটি ছবিকে কেন্দ্র করে। এরপর বিয়ের গুঞ্জনের আগুনে ঘি ঢালে মাহির একটি ভিডিও।

মাহির শুটিং সেটেও নিয়মিত যাতায়াত ছিল রাকিবের। বর্তমানে ‘বুবুজান’ সিনেমার শুটিং করছেন মাহি। সেখানে মাহির সঙ্গে রাকিব রয়েছেন বলেও সূত্রটি জানিয়েছেন।

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের এক বছর না যেতেই তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠে। সবশেষ গত মে মাসে অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন মাহি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION