মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

আমার চাওয়াটাকে সম্মান দেওয়া উচিত: কারিনা

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন তিনি।

বলিপাড়ায় অনেকদিন থেকেই গুঞ্জন, প্রাচীন সাহিত্যগ্রন্থ ‘রামায়ণ’ নিয়ে নির্মিতব্য একটি সিনেমায় অভিনেত্রী কারিনা কাপুরকে সীতা চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই অভিনেত্রী চরিত্রটির জন্য ১২ কোটি রুপি চেয়েছেন। কিন্তু সাধারণত প্রতি সিনেমার জন্য ৬-৮ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি।

এ নিয়ে চলছে বিতর্ক। হিন্দু দেব-দেবীর প্রতি কারিনার কোনো ভক্তি নেই, সীতা চরিত্রে অভিনয়ের জন্য চড়া পারিশ্রমিক চেয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছেন বলে বিদ্রূপ করেছেন কেউ কেউ। তাকে বয়কটের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন।

এক সাক্ষাৎকারে কারিনা কাপুর বলেন, ‘কয়েক বছর আগেও নারী ও পুরুষের সমান পারিশ্রমিকের বিষয়ে কেউ কোনো কথা বলতো না। তবে এখন অনেকেই এই বিষয়ে সোচ্চার হচ্ছেন। কী চাই সেই বিষয়টি পরিষ্কার করেছি এবং আমি মনে করি, আমার চাওয়াটাকে সম্মান দেওয়া উচিত। এটি কোনো দাবি নয়, নারীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।’

কারিনা কাপুর অভিনীত পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এই সিনেমায় আমির খানের বিপরীতে দেখা যাবে তাকে। এছাড়া খুব শিগগির প্রযোজক হিসেবে নাম লেখাতে চলেছেন কারিনা।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION