বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

মহেশখালীতে মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপনে প্রাথমিক স্থান পরিদর্শন 

আমিনুল হক, মহেশখালী:
মৎস্য উঠানো-নামানো এবং ক্রয়-বিক্রয়ের সুবিধার্থে সরকার  মহেশখালীতে একটি মৎস্য আহরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছেন। এ কেন্দ্র স্থাপনের জন্য প্রাথমিক ভাবে স্থান যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। স্থান পরিদর্শনের জন্য জাপানী সংস্থা জাইকার দুই সদস্য সহ মৎস্য অধিদপ্তরের একটি টিন আজ সকাল থেকে মহেশখালীর কয়েকটি স্থান পরিদর্শন করেন।
এ পরিদর্শন টিমে ছিলেন, জাপানী সংস্থা জাইকার প্রতিনিধি নাতা হাসি ও ইবেতা, মৎস্য অধিদপ্তরের সাবেক ডিজি এ এম গুলদার, জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান, মহেশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবদুর রহমান খান, মেরিন ফিশারিজ অফিসার মোঃ আলাউদ্দীন আহসান ও মৎস্য অফিসের রবি চাকমা। এ পরিদর্শন টিম দুপুরে মহেশখালী ডিজিটাল আইল্যান্ড সেন্টার সংলগ্ন স্থানে মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া উক্ত পরিদর্শন টিমকে স্বাগত জানান এবং মহেশখালী জেটি সংলগ্ন এলাকায় মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন করলে পৌরসভার পক্ষ থেকে জায়গা সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হবে বলে জানান।  এসময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষক ও সাংবাদিক আমিনুল হক, মহেশখালী পৌরসভার কাউন্সিলর খায়ের হোসেন, সাবেক কাউন্সিলর এবাদুল করিম বাদল ও জয়নাল আবেদীন। উক্ত পরিদর্শক  টিমের পরিদর্শনকৃত স্থান গুলো হলো – মহেশখালী জেটি সংলগ্ন পুরাতন বি আই ডব্লিউ ঘাট, তাজিয়া কাটা ঘাট ও ঘটিভাঙ্গা ঘাট।
জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান বলেন, মহেশখালীতে প্রায় ১৭ হাজার জেলে রয়েছে। কয়েকশত বিভিন্ন ধরনের মৎস্য আহরণের বোট রয়েছে। মৎস্য উঠানো-নামানে এবং ক্রয়-বিক্রয়ের সুবিধার্থে মহেশখালীতে স্থাপন করা হবে মৎস্য অবতরণ কেন্দ্র।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION