বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

ক্যাম্প থেকে ৫ রোহিঙ্গা সন্ত্রাসী  গ্রেফতার

ভয়েস প্রতিবেদক:
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫জন  রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা উগ্রবাদী সংগঠন ‘আরসা’ সদস্য বলে সন্দেহ করছে এপিবিএন পুলিশ।
শনিবার (৯ অক্টোবর) ভোররাতে উখিয়ার কয়েকটি ক্যাম্পে অভিযান চালিয়ে এ ৫ রোহিঙ্গা দুর্বৃত্তকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রোহিঙ্গা দুর্বৃত্তরা হলো, মোঃ খালেদ হোসেন (৩৩) (সাব-মাঝি), পিতা-মৃত সুলতান মোহাম্মদ, ব্লক-জি/১৪, ক্যাম্প- কুতুপাল, মাস্টার সৈয়দ আমিন (৩৮), পিতা- মৃত আমির হোসেন, ব্লক-ই/১৩, ক্যাম্প-১/ইস্ট, মোঃ শাকের (৩৫), পিতা-আবুল খায়ের, ব্লক-জি/১১, ক্যাম্প-১/ইস্ট, মোহাম্মদ কলিম (১৮), পিতা-নূর বসর, ব্লক-বি/৩, ক্যাম্প-১/ইস্ট, মোঃ ইলিয়াস (২২), পিতা-মৃত মোঃ রশিদ, ব্লক-ডি/৫, ক্যাম্প-১/ইস্ট।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, গ্রেপ্তারকৃতরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, অপহরণ, পুলিশ এসল্ট মামলা সহ  বিভিন্ন ধরনের অপরাধের সাথে  জড়িত ছিল। আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION