শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

মোদিকে নিয়ে কটুক্তি: ভারতে গেলেই গ্রেপ্তার নোবেল

বিনোদন ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে পোস্ট দিয়ে ফেঁসে গেলেন সারেগামাপার বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল। তার বিরুদ্ধে ত্রিপুরা পুলিশের কাছে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

ত্রিপুরা পুলিশ সূত্রে জানা যায়, নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া শহরের বাসিন্দা সুমন পাল।

সুমন পালের দায়ের করার অভিযোগের প্রতিলিপি স্বরাষ্ট্রমন্ত্রণালয়, বাংলাদেশ হাইকমিশন ও ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।

নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫ ও ১৫৩ ধারায় মামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে। মোদির বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের জন্য নোবেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন অভিযোগকারী সুমন। তার অভিযোগের ভিত্তিতে ভারতে ঢুকলেই নোবেলকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে ত্রিপুরা পুলিশ।

প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদিকে আক্রমণ করে একটি পোস্ট দেন বাংলাদেশের গায়ক নোবেল। তার এই পোস্টের সমালোচনা করেন ভারত-বাংলাদেশ, উভয় দেশের নাগরিকরা। এ ছাড়া সঙ্গীত শিল্পীদের নিয়ে হেয় করে নানা মন্তব্য করে যাচ্ছিলেন তিনি।

এমন পরিস্থিতিতে র‍্যাবের জেরার মুখে পড়ে ক্ষমা চান নোবেল। পরবর্তীতে ভারতীয় নাগরিকদের প্রতি ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেন তিনি এবং নিজের ভুল স্বীকার করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION