শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

বিজেপিতে শাহরুখ খান যোগ দিলে তবে মিলবে আরিয়ানের মুক্তি

বিনোদন ডেস্ক:

একাধিকবার জামিন আবেদন করেও জামিন মিলছে না শাহরুখপুত্র আরিয়ানের। তাই মহারাষ্ট্রের কংগ্রেসদলীয় মন্ত্রী ছগন ভুজবল মুম্বাই ক্রুজ ড্রাগস মামলা নিয়ে বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, ‘শাহরুখ খান যদি বিজেপিতে যোগ দেন, তাহলে ড্রাগসও চিনির গুঁড়োয় পরিণত হবে’।

মঙ্গলবার (২৬ অক্টোবর) আরিয়ানের মামলার চতুর্থ দফার শুনানি হবে মুম্বাই হাইকোর্টে। এদিনও আরিয়ান জামিন পাবেন কি-না, তার কোনও নিশ্চয়তা নেই। তবুও আশায় বুক বেঁধে আছেন শাহরুখ খান ও গৌরী খান।

কিন্তু তার আগেই আরিয়ানের জামিন নিয়ে মন্তব্য করলেন মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল।

তিনি বলেন, শাহরুখ খান বিজেপিতে যোগ দিলেই জামিন পাবেন ছেলে আরিয়ান।

আরও বলেছেন, শাহরুখ যদি এই মুহূর্তে শাসক দলে নাম লেখান, তবে মুম্বাইয়ের প্রমোদতরী থেকে উদ্ধার হওয়া মাদক স্রেফ চিনির গুঁড়া হয়ে যাবে।

বলিউড সুপারস্টারের ছেলে আরিয়ান খান গত ২ অক্টোবর ওই মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে মুম্বাইয়ের আর্থার রোডের জেলে আছেন এবং এখন পর্যন্ত তার জামিন আবেদন মঞ্জুর হয়নি।

মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ছগন ভুজবল মহাজোটের শরিক ন্যাশনাল কংগ্রেস পার্টির মন্ত্রী। গুজরাটের মুন্দ্রা বন্দরে সম্প্রতি বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে সেই প্রসঙ্গ টেনে মুম্বাইয়ে নিজ দল এনসিপির এক অনুষ্ঠানে শনিবার (২৩ অক্টোবর) ছগন দাবি করেন, ‘দেশের জাতীয় মাদক নিয়ন্ত্রক ব্যুরো গুজরাটের ঘটনার তদন্ত না করে শাহরুখ খানের পেছনে পড়ে আছে।’

২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)। ওই পার্টি থেকেই আটক হন শাহরুখপুত্র আরিয়ানও। সেখান থেকে আটকের পরদিন তাকে গ্রেফতার দেখায় এনসিবি।এনডিটিভি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION