সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বিয়ের প্রস্তুতি নিচ্ছেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে অনেকদিন ধরেই তার প্রেম ও বিয়ের গুঞ্জন উড়ছে। শোনা যাচ্ছে, বিয়ের তোড়জোড়ও নাকি শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি ও ক্যাটরিনা। ইতোমধ্যে বিয়ের পোশাক তৈরির প্রক্রিয়াও শুরু হয়েছে। বিয়েতে ‘র সিল্ক’ পরবেন বলে ঠিক করেছেন এই অভিনেত্রী। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী ক্যাটরিনার পোশাক বানানোর প্রস্তুতি শুরু করেছেন।

কফি উইথ করন’ টক শোয়ের ষষ্ঠ আসরে ক্যাটরিনা ও ভিকিকে নিয়ে প্রথম আলোচনা শুরু। অনুষ্ঠানের একটি পর্বে ক্যাটরিনার প্রতি ভালো লাগার কথা জানান ভিকি। এরপর বলিউডের বিভিন্ন পার্টিতে একসঙ্গে হাজির হন ভিকি-ক্যাটরিনা। একসঙ্গে নৈশভোজে গিয়ে প্রেমের গুঞ্জন আরো উসকে দেন তারা।

কিছুদিন আগে বলিপাড়ায় কানাঘুষা শুরু হয়— বাগদান সেরেছেন এই জুটি। যদিও পরবর্তী সময়ে এই গুজব উড়িয়ে দিয়েছে ক্যাটরিনার টিম।

অন্যদিকে, এই গুঞ্জন মিডিয়ার সৃষ্টি বলে দাবি করেন ভিকি। সম্প্রতি এক সাক্ষাৎকারে গুঞ্জন প্রসঙ্গে এই অভিনেতা বলেন, “সত্যি বলতে আমার কাছে চিন্তা করার মতো অবস্থা ছিল না, কারণ আমি শুটিংয়ের মাঝে ছিলাম। মজার ব্যাপার হলো, সকাল নয়টায় মিডিয়া এই গুঞ্জন শুরু করে এবং বিকাল সাড়ে চারটায় তারা আবার বলতে শুরু করে, ‘না, এটা সত্যি নয়।’ সুতরাং, আমাকে কিছুই করতে হয়নি।”

‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমাখ্যাত এই অভিনেতা আরো বলেন, ‘আমি কাজের মধ্যে ছিলাম। কাজেই মনোযোগ ছিল। অনেক সময়ই এই ধরনের গুঞ্জন শুনে আমার হাসি পায়। এরপর আবার কাজে মনোযোগ দেই।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION