রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টেকনাফে উদ্যোক্তাদের মৌলিক দক্ষতা উন্নয়ন কর্মশালার উদ্বোধন

ইমাম খাইর:
কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আই.এল.ও)’র সহযোগিতায় টেকনাফ উপজেলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে দুইদিন ব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালার উদ্বোধন হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী।
তিনি বলেন, কক্সবাজার একটি অপার সম্ভাবনার পর্যটন শহর। এখানে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা সঠিক দিকনির্দেশনা পেলে তারাও জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে।
অনুষ্ঠানে প্রশিক্ষণ সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন- উপজেল সমাজসেবা কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জুরুল আলম, উপজেলা তথ্য অফিসার তাসলিমা খাতুন, বিএসটিআই কর্মকর্তা রাজিব দাস গুপ্ত, কক্সবাজার ইশপের স্বত্বাধিকারী লিটন দেব নাথ, নারী উদ্যোক্তা রুমা আক্তার।
বক্তারা বলেন, জেলায় দক্ষ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করছি। উদ্যোক্তারা আর্থিক প্রণোদনা ও সঠিক নির্দেশনা পেলে এগিয়ে যাবে। আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে। পাশাপাশি নারীদের দক্ষতা উন্নয়ন ও পেশাগত সক্ষমতা বাড়াতে উপজেলাওয়ারি প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত আছে।
সভায় বক্তারা আরো বলেন, দেশের প্রচলিত দাপ্তরিক নিয়মাবলি, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, পণ্যের মোড়ক, বাজার ব্যবস্থাপনা, ভোক্তা অধিকার, যুব উন্নয়ন, সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রচলিত সুযোগ-সুবিধাসমূহ সম্পর্কে অবহিত করার লক্ষে কক্সবাজার জেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকতাগণ উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালায় তাদের অবহিত করবেন।
প্রশিক্ষণ কর্মশালায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অনলাইন ব্যবসায়ি এবং স্থানীয় নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কক্সবাজার চেম্বার অফ কমার্স জেলার প্রতিটি উপজেলায় প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করবে। তাতে নারীদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION