সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বিয়ে করছেন রাজকুমার

বিনোদন ডেস্ক:

বিয়ে করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নভেম্বরের ১০, ১১ ও ১২ তারিখে তার বিয়ের আয়োজনের পরিকল্পনা করেছেন রাজকুমার। অনেকটা ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন ‘শাদি ম্যায় জরুর আনা’ সিনেমাখ্যাত এই অভিনেতা। ইতোমধ্যে বলিউড ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠজনদের কাছে তার বিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে গেছে। তবে বিয়ের ভেন্যু সম্পর্কে এখনো জানা যায়নি।

প্রায় দশ বছর ধরে অভিনেত্রী পত্রলেখার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন রাজকুমার। লিভ টুগেদার করছেন তারা। রাজকুমারের সঙ্গে প্রথম দেখা প্রসঙ্গে পত্রলেখা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি তাকে সিনেমার পর্দাতেই প্রথম দেখি। এলএসডি সিনেমাতে। সেখানে এক অদ্ভুত চরিত্রে অভিনয় করেছিল সে। আমি ভেবেছিলাম ব্যক্তিগত জীবনেও ও হয়তো এমনটাই।’

অন্যদিকে এক বিজ্ঞাপনে পত্রলেখাকে প্রথম দেখেন রাজকুমার। প্রথম দেখেই এই অভিনেত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন।

২০১৪ সালে ‘সিটিলাইটস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পত্রলেখা। প্রথম সিনেমার জন্য স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। এছাড়া ‘লাভ গেমস’, ‘নানু কি জানু’ সিনেমায় দেখা গেছে তাকে।

রাজকুমার ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ সেক্স অউর ধোকা’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এরপর ‘গ্যাং অব ওয়াসিপুর’, ‘কাই পো চে’, ‘শহিদ’, ‘আলীগড়’, ‘বেরেইলি কি বারফি’, ‘নিউটন’, ‘স্ত্রী’ প্রভৃতি সিনেমায় দেখা গেছে তাকে। বর্তমানে একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত তিনি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION