সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

দ্বিতীয় ইনিংস শুরু করলেন মিম

বিনোদন ডেস্ক:

জন্মদিনে বিয়ের খবর জানালেন বিদ্যা সিনহা মিম। আগেই ঘোষণা দিয়েছিলেন সারপ্রাইজের। দিলেন ও তা। এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন এই লাক্স তারকা।

বুধবার (১০ নভেম্বর) ঢাকার একটি অভিজাত হোটেলে বাগদান হয়।

মিম জানান, ‘আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বর-কনের দুই পরিবারের সদস্যরা। তার হবু স্বামী সনি পোদ্দার কুমিল্লার ছেলে। ঢাকা সিটি ব্যাংকের কর্মকর্তা তিনি।’

সনির সঙ্গে পরিচয় ৬ বছর আগে। মিমের বান্ধবী অর্নির মাধ্যমে সনির সঙ্গে পরিচয়৷ তারপর বন্ধুত্ব। সেখান থেকে প্রেম। এরপর নিজের পছন্দের ছেলেকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন মিম। বাবা-মা রাজি হওয়ায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে রাত ৯টা ১৫ মিনিটে হবু বরের সঙ্গে ছবি দিয়ে নিজেই জানালেন এ খবর। তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘ছয় বছর আগে আমার সব হাসির শুরু তোমার সঙ্গে। আজ খুবই বিশেষ দিন। আজ যা শুরু হলো তা চিরদিনের জন্য। নতুন এক অধ্যায়ের শুরু। অবশেষে আমরা আবদ্ধ।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION