সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বলিউডে মিথিলার ছবি মুক্তি

বিনোদন ডেস্ক:

অবশেষে মুক্তি পেলো মিথিলার বলিউড সিনেমা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ২০১৯ সালে বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় নাম লেখান তিনি। ভারতের হায়দার খান পরিচালিত এ সিনেমার কাজ বেশ আগে শেষ করেন। কিন্তু করোনা সংকট ও সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন‌্য এতদিন আটকে ছিল সিনেমাটির মুক্তি।

অপেক্ষার অবসান ঘটিয়ে গত ২৩ আগস্ট সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় এটি। আর গতকাল (১৫ নভেম্বর) অ্যাপেল টিভিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। এর মাধ‌্যমে বলিউডে অভিষেক হলো মিথিলার।

রোহিঙ্গা তরুণী হুসনে আরার চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। আরাকান ও হিন্দি—দুই ভাষায় কথা বলতে দেখা যাবে তাকে। হিন্দি ভাষায় পারদর্শী থাকায় শুটিংয়ের সময় তা কাজে দিয়েছে। তবে শুটিং সেটে একজন অনুবাদকও রাখা হয়েছিল। কাজের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী রাইজিংবিডিকে বলেন, ‘এ সিনেমার কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। সুতরাং এই কাজের অভিজ্ঞতা নিঃসন্দেহে ভালো। এই সিনেমায় কাজ করার পরই মূলত অভিনয় করার সিদ্ধান্ত নিই।’

নিজের সেরাটা দিয়ে কাজটি করেছেন মিথিলা। তা জানিয়ে এই নায়িকা বলেন, ‘এই সিনেমাকে অনেক সম্মান করি। কিন্তু এটি আমার পারফেক্ট কাজ হবে না! কারণ এটি আমার প্রথম সিনেমা। মডেলিং থেকে এর মাধ‌্যমে সিনেমায় নাম লেখিয়েছি। এজন‌্য অনেক আশাও করছি না। তবে আমি আমার সেরাটা দিয়ে কাজটি করার চেষ্টা করেছি।’

‘রোহিঙ্গা’ সিনেমার পরিচালক হায়দার খান বলিউডের ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। মজার ব্যাপার হলো—এ সিনেমার চিত্রনাট্য সাজানো হয় মিথিলাকে কেন্দ্র করে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION