বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার কাদেরপাড়ায় পিঠা তৈরীর সময় চু্লা থেকে আগুনের সূত্রপাত হয়ে ৭ বসতবাড়ি ও ১টি পানের বরজ পুড়ে গেছে। এতে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (২৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন বলেন, ‘পিঠা তৈরীর সময় চুলার আগুন থেকে ঘরের চালে আগুন লেগে একই এলাকার ৬-৭টি ঘর এবং ১টি পানের বরজ পুড়ে ছাই হয়েছে। আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। এবং বর্তমানেও ঘটনাস্থলে রয়েছি।
এসময় চেয়ারম্যান ক্ষতিগ্রস্থদের মাঝে।কম্বল, চাউল ও নগদ টাকা বিতরণ করেন।
তিনি জানান, এ ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও ৩০ লাখ টাকার উপরে ক্ষতি সাধন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভয়েস/আআ