বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

শ্বশুরের মৃত মহিষ ২০ হাজার টাকায় বিক্রি করল জামাতা, দুই কসাই আটক

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালীতে মৃত মহিষের মাংস বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার বড় মহেশখালীর নতুন বাজার থেকে তাদের আটক করা হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটার নুর হাসেম (৬০) ও তার পুত্র মনজুর আহমদ (৩৮)। পিতা-পুত্র মিলে দীর্ঘদিন ধরে কসাইয়ের কাজ করে আসছিল।

ম‌হি‌ষের মা‌লিক আলী আকবর জানান, মঙ্গলবার ভোরে তার পালিত এক‌টি ম‌হিষ মারা যায়। ম‌হিষ‌টি পু‌ঁতে ফেলার জন‌্য মে‌য়ের জামাই আবদুল গফুর‌কে দা‌য়ি‌ত্বে দেন তিনি। কিন্তু জামাতা গফুর লো‌ভের ব‌শিভূত হ‌য়ে স্থানীয় মনজুর আহমদ‌কে ২০ হাজার টাকার বিনিময়ে ম‌হিষ‌টি বিক্রি ক‌রে দেয়। পরে স্থানীয় কসাইদের সহায়তায় নতুন বাজারে জবাই করে মাংস বিক্রি করছিল তারা।

খবর পেয়ে থানার পরিদর্শক মনিষ সরকারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মাংস বিক্রিকালে দুইজনকে আটক করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই বলেন, আটককৃতদের ১ মাসের কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলামের আদালত। মাংসগুলো পুঁতে ফেলা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION