বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

টেকনাফ -সেন্টমার্টিন্স সমুদ্র পথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের সাথে সেন্টমার্টিন্স দ্বীপে সমুদ্র পথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ মংগলবার দুপুর থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিন্স দ্বীপে জাহাজ চলাচল শুরু হয়। বংগোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় জাওয়াদের কারণে কক্সবাজার সমুদ্র উপকূলে তিন নম্বর সতর্কতা সংকেত জারি হলে গত রবিবার ও গতকাল সোমবার কক্সবাজার ও টেকনাফের সাথে সেন্টমার্টিন্স দ্বীপে সমুদ্র পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে প্রশাসন। ঘুর্ণিঝড় কেটে যাওয়ায় আজ মংগলবার দুপুরে  আবহাওয়া অফিস তিন নম্বর সতর্কতা সংকেত তুলে নেয়। সাগরে আবহাওয়া পরিস্থিতিরও উন্নতি হওয়ার প্রশাসন সেন্টমার্টিন্স দ্বীপে সমুদ্র পথে পর্যটকবাহী জাহাজ চলাচলে অনুমতি দেয়। কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান ঘুর্ণিঝড় কেটে গেছে। তাই সাগরে তিন নম্বর সতর্কতা সংকেত আর নেই। তাই সেন্টমার্টিন্স দ্বীপের সাথে পর্যটকবাহী জাহাজ চলাচলে আর বাধা নেই। পর্যটকবাহী জাহাজ কেয়ারী ক্রুজ এন্ড ডাইন এর কর্মকর্তা নুর মোহাম্মদ জানান সাগরে তিন নম্বর সতর্কতা সংকেত তুলে নিলে প্রশাসনের অনুমতি নিয়ে আজ দুপুর দেড়টার দিকে টেকনাফের নাফ নদীর জেটি ঘাট থেকে পর্যটকদের নিয়ে কেয়ারী জাহাজ সহ আরো ৫ টি জাহাজ সেন্টমার্টিন্স দ্বীপের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
একইভাবে কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে পর্যটকদের নিয়ে কর্ণফুলী জাহাজ সেন্টমার্টিন্স দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায়।
গত রবিবার আগে সেন্টমার্টিন্স দ্বীপে গিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় টেকনাফে ফিরতে পারেনি সহস্রাধিক পর্যটক। জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ায় সেন্টমার্টিন্স দ্বীপে আটকে পড়া পর্যটকেরা আজ সন্ধ্যায় ফিরে আসতে পারবে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION