EDITOR
- ৮ ডিসেম্বর, ২০২১ /

আমিনুল হক, মহেশখালী:
মহেশখালী, কুতুবদিয়া ও কক্সবাজার উপকূলের মালামাল বহনের একমাত্র জলবাহন এমবি মদিনা কাসেম নামের বোটটি দীর্ঘ ৩২ ঘন্টা পর মহেশখালীর মাতারবাড়ী ঘাটে পৌঁছেছে। চট্টগ্রাম থেকে মহেশখালীর মাতারবাড়ীতে আসতে যেখানে মাত্র ৪ ঘন্টার পথ সেখানে ৩২ ঘন্টা সময় লেগেছে।
গতকাল ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম থেকে মালবাহী বোটটি মহেশখালীর উদ্দেশ্যে ছেড়ে দেয়। যথাসময়ে বোটটি ঘাটে না পৌঁছায় জনমনে উদ্বিগ্নতা দেখা দেয়। ফলে দীর্ঘ ৩২ ঘন্টা অতিবাহিত হওয়ার পর ৮ ডিসেম্বর বুধবার বিকালে মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছে মালবাহী বোট এমবি মদিনা কাসেম। বোটের মাঝিমাল্লারা জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে বোটটি সঠিক পথ হারিয়ে ফেলেছিল।
ভয়েস/আআ