শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

প্রোডাকশন বয় ছিলাম, চা বানিয়েছি, মেঝে পরিষ্কার করেছি: অভিষেক

অভিষেক বচ্চন

ভয়েস বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। তার বাবা বলিউডের জীবন্ত কিংবদন্তি ও ‘বিগ বি’খ্যাত অমিতাভ বচ্চন। কিন্তু ইন্ডাস্ট্রিতে নিজের নাম লেখানো অভিষেকের জন্য মোটেও সহজ ছিল না।

জে পি দত্ত পরিচালিত ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন অভিষেক। এতে তার বিপরীতে ছিলেন কারিনা কাপুর। কিন্তু প্রথম সিনেমায় সুযোগ পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এই অভিনেতাকে।

এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, ‘প্রথম সিনেমায় সুযোগ পেতে আমার দুই বছর সময় লেগেছে। প্রোডাকশন বয় ছিলাম, চা বানিয়েছি, স্টুডিওর মেঝে পরিষ্কার করেছি। আরশাদ ওয়ার্সির ড্রাইভারের কাজও করেছি।’

অভিনয় ক্যারিয়ারের প্রথম তিন বছর বলতে গেলে কোনো সফলতা পাননি অভিষেক। এই সময় ঘর থেকে বের হতেন না তিনি। এই অভিনেতা বলেন, ‘আমি আমাকে নিয়ে সমালোচনাগুলো পড়তাম এবং যেগুলো নিয়ে সমালোচনা হতো সেগুলো শোধরানোর জন্য আয়নার সামনে অনুশীলন করতাম।’
মনি রত্নমের ‘যুবা’ ও পরবর্তী সময়ে ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে বিশেষ খ্যাতি পান অভিষেক।

এছাড়া ‘গুরু’, ‘বান্টি অউর বাবলি’, ‘পা’, ‘বোল বচ্চন’ ইত্যাদি সিনেমায় অভিনয় করে দর্শক সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি।

অভিষেকের পরবর্তী সিনেমা ‘লুডো’। ক্রাইম অ্যান্থলজি ঘরানার এই সিনেমায় আরো অভিনয় করছেন সানায়া মালহোত্রা, ফাতিমা সানা শেখ, রাজকুমার রাও, আদিত্য রায় কাপুর, পঙ্কজ ত্রিপাঠি প্রমুখ। শোনা যাচ্ছে, করোনাভাইরাসের কারণে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

এছাড়া অভিষেককে ‘দ্য বিগ বুল’, ‘বব বিশ্বাস’ সিনেমায় দেখা যাবে। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION