শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

দীপিকা-প্রিয়াঙ্কার শীর্ষে কণিকা!

ভয়েস বিনোদন ডেস্ক:

করোনা তার জীবনে অভিশাপের মতো এসেছিল, কিন্তু সেই করোনাই যে তাকে শীর্ষে নিয়ে আসবে, তা হয়তো নিজেও ভাবেননি কণিকা কাপুর। ফিল্মফেয়ারজয়ী জনপ্রিয় এই বলিউড গায়িকা গত ২০ মার্চ ইন্সটাগ্রামে নিজেই পোস্ট করে জানিয়েছিলেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। অনুরাগীরা প্রথমে সহানুভূতি জানালেও, পরে যখন জানাজানি হয় মার্চের শুরুতে তিনি লন্ডন থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকার বদলে পার্টি করেছেন! তখনই শুরু হয় তাকে নিয়ে তুমুল সমালোচনা। ‘বেবি ডল’ গানের জন্য রাতারাতি তারকা বনে গেলেও যারা কণিকা কাপুরের নাম এর আগে কোনো দিন শোনেনি, তারাও চিনে ফেলে তাকে। তাকে নিয়ে সবার কৌতূহল বেড়ে যায়। তাই তো এখন

দীপিকা-ক্যাটরিনা-প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে গুগল সার্চ ইঞ্জিনের মোস্ট সার্চড বলিউড তারকার লিস্টে রীতিমতো রাজত্ব করেছেন কণিকা। বলিউড পারফরমারদের মধ্যে মানুষ সবচেয়ে বেশিবার খুঁজেছেন তাকেই। গুগলের হিসাব বলছে, ২০ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত কণিকা সম্পর্কিত দৈনিক সার্চের গড় সূচক ৮.৮৮। দীপিকা ও প্রিয়াঙ্কার ক্ষেত্রে যা অনেকখানি কম। প্রিয়াঙ্কার ক্ষেত্রে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে ৪.৭১ এবং দীপিকার ক্ষেত্রে তা ৩.২৯ । কিন্তু ২০ মার্চের আগে দীপিকা-প্রিয়াঙ্কাকে টক্কর দেওয়া তো দূরে, কাছাকাছিও ছিলেন না কণিকা। আর এক সার্চ ইঞ্জিন ‘ইয়াহু’তেও চিত্রটা একই ধরনের। মার্চের শেষে এবং এপ্রিলের শুরুতেই সেই সার্চ ইঞ্জিনেও দীপিকা-প্রিয়াঙ্কাকে সরিয়ে রেখে মানুষ খুঁজেছেন কণিকাকে। সার্চ ইঞ্জিনে কোনো দিন প্রথম সারিতে না থাকা কণিকা উঠে এসেছেন এক্কেবারে নাম্বার ওয়ানে। দ্বিতীয় স্থানে প্রিয়াঙ্কা। তৃতীয় দিশা পাটানি। চতুর্থ স্থানে দীপিকা পাড়ুকোন এবং পঞ্চম স্থানে সারা আলি খান। ক্যাটরিনা কাইফ চলে গেছেন টপ ফাইভের বাইরে।

কণিকা এখন করোনামুক্ত। হাসপাতাল থেকে বাড়িও ফিরে গিয়েছেন। তাকে নিয়ে হঠাৎ গজিয়ে ওঠা উৎসাহতেও গত কয়েক দিনে ভাটা পড়েছে। সার্চের সংখ্যাও কমছে ক্রমেই। তবে তার বিরুদ্ধে ক্রমাগত নেগেটিভ প্রচারে খুশি নন কণিকা। সুস্থ হয়ে ইন্সটাগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘আমার বিরুদ্ধে অনেক গল্প বানানো হয়েছে। চুপ ছিলাম বলে তা সত্যি মনে করা হচ্ছে। আমি কোনো ভুল করিনি। সত্যি যাতে ঠিক সময়ে প্রকাশ হতে পারে, সেই প্রতীক্ষাতেই ছিলাম।’ সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION