শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

প্রসূন আজাদের ইচ্ছা বোরকার মডেল হবেন

প্রসূন আজাদ

ভয়েস বিনোদন ডেস্ক :

লাক্স তারকা অভিনেত্রী প্রসূন আজাদ। দীর্ঘ দিন ধরে অভিনয় থেকে অনেকটা দূরে রয়েছেন তিনি। করোনার এই সংকটকালে পরিবারের সঙ্গে সময় কাটছে তার।

এদিকে হঠাৎ করেই বিনা পারিশ্রমিকে পণ্যের বিজ্ঞাপনে মডেল হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রসূন। এ অভিনেত্রী তার ফেসবুকে এই ঘোষণা দেন। এতে তিনি লিখেন—‘আবায়া/বোরকা/হিজাব হাউসগুলোকে প্রমোট করতে ভালোবাসি। এজন্য আপনাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। পুরোপুরি বিনা পারিশ্রমিকে কাজটি করব।’

আগ্রহী প্রতিষ্ঠানকে ই-মেইল করার আহ্বান জানান প্রসূন। তার ই-মেইল ঠিকানা হলো: prosunazzad@gmail.com। সৌন্দর্যকে উদ্বুদ্ধ করতে বিনা পারিশ্রমিকে কাজটি করতে চাচ্ছেন তিনি। তার ভাষায়—কিছু কাজে আর্থিক বিষয়টা জরুরি না। তাই কাজটি করার জন্য আর্থিক বিষয় মূল্যায়ন করিনি।

এরই মধ্যে অনেকেই ই-মেইলের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেছেন। করোনা সংকট কেটে গেলেই এসব মডেলিংয়ের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন প্রসূন।

২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে গিয়াসউদ্দিন সেলিমের ‘অবগুণ্ঠন’ নাটকে অভিনয় করেন প্রসূন। পরবর্তীতে এ পরিচালকের সঙ্গে ক্যামেরার পেছনে কাজ করেন। ‘মনপুরা’ চলচ্চিত্রে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। যদিও মডেলিং ও অভিনয়ে বেশি সময় দিয়েছেন। নাটক-টেলিফিল্মের পাশাপাশি চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন প্রসূন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সর্বনাশা ইয়াবা’। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION