মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সোনাদিয়া থেকে ৫ জলদস্যু গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী সোনাদিয়ায় অভিযান চালিয়ে ৫ জলদস্যুকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি বন্দুক ও রাম দা উদ্ধার করা হয়েছে ।সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই।

আটকৃতরা হলেন – সোনাদিয়ার মাহমুদের ছেলে মো. রাসেল (৩২), মাতারবাড়ী নতুন বাজারের নুরুল হোসনের ছেলে ওয়াজ উদ্দিন (২৭), মাতারবাড়ী মিয়াজির পাড়ার আবুল হোসনের ছেলে মো. সাগর (২৫), মাতারবাড়ী সাইরার ডেইলের আবুল হোসনের ছেলে আব্দুল মালেক (৩৫) ও কক্সবাজার সদরের নাজিরাটেকের টেকপাড়ার মিয়া হোসেনের ছেলে মো. শহিদ।

ওসি জানান, সোমবার বিকেলে সোনাদিয়ার পূর্ব-পশ্চিম পাড়ার বরইতলা সংলগ্ন বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়৷

তিনি জানান, গত ২২ ডিসেম্বর বঙ্গোপসাগরে ৪টি ট্রলারে ডাকতির সময় জলদস্যুর গুলিতে গুলিবিদ্ধ সহ ১৫জন আহত হয় এবং নগদ টাকা, মাছসহ মূল্যবান জিনিস পত্র ডাকাতি করে নিয়ে যায়। এর পরে জলদস্যুদের ধরতে বিভিন্নস্থানে পুলিশ অভিযান চালায়। পুলিশ তাদেরকে বন্দুকসহ আটক করে করতে সক্ষম হয়।

আটকৃতদের বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র ও সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে বলে জানান ওসি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION