সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

মা হওয়ার খবর জানালেন প্রিয়ংকা

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সন্তান আগমনের খবর দিলেন বলিউডের ‘দেশি গার্ল’।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, সারোগেসির মাধ্যমে আমাদের সন্তান হয়েছে। এই বিশেষ মুহূর্তে আমরা প্রাইভেসি বজায় রাখার অনুরোধ করছি কারণ আমরা পরিবার নিয়েই ব্যস্ত থাকতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’ তবে সন্তান ছেলে নাকি মেয়ে সেই বিষয়টি খোলাসা করেননি প্রিয়াঙ্কা চোপড়া।

২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তার পরিবার পরিকল্পনা নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা। এই অভিনেত্রী বলেন, ‘আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার বড় একটি অংশে সন্তান নেওয়ার ব্যাপারটি রয়েছে। সৃষ্টিকর্তার কৃপায় যখন হওয়ার এটি হবে।’

ব্যক্তিগত জীবনে প্রিয়াঙ্কা ও নিক দু’জনই কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকেন। এর মধ্যে সন্তান নেওয়ার পরিকল্পনা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘না, আমরা এতটা ব্যস্ত নয় যে প্রথা মানব না। সন্তান নিলে কাজ কমিয়ে দেবো। আমার এতে সমস্যা নেই। আমাদের দু’জনেরই এতে কোনো সমস্যা নেই।’

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION