সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছে সাবা

বিনোদন ডেস্ক:

নিজেকে সুঅভিনেত্রী হিসেবে বেশ আগেই প্রমাণ করেছেন সোহানা সাবা। বেশকিছু সিনেমায় তার অনবদ্য অভিনয় দর্শকদের মনে গেঁথে আছে। সেই শুরু থেকে এখন পর্যন্ত নানামাত্রিক চরিত্রে নিজেকে মেলে ধরছেন তিনি। এই যেমন গত বছর ভারতের ওয়েব প্ল্যাটফরম হৈচৈতে ‘বলি’ সিরিজে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান সাবা। আনারকলি নামক চরিত্রে অভিনয় করেছেন তিনি এখানে। এখন অনেকেই তাকে ‘আনারকলি’ নামেই ডাকে বলে  জানালেন সাবা। এদিকে ‘বলি’র পর থেমে নেই সাবা। নতুন বছরে শুরু করেছেন নতুন ছবির কাজ।

পাশাপাশি বছরটি নিয়ে নানান পরিকল্পনা তার। এরইমধ্যে অরুনা বিশ্বাসের ‘অসম্ভব’ ছবির কাজ অনেকখানি শেষ করেছেন তিনি। এ ছবিতে রেখা চরিত্রে অভিনয় করছেন সাবা। ছবির শুটিং হয়েছে মানিকগঞ্জে। এই ছবিতে অভিনয়ের দরুন একটি গানের শুটিং তিনি করেছেন সম্পূর্ণ বৃষ্টিতে ভিজে। ছবির একটি রবীন্দ্রসংগীতের শুটিং করতে গিয়েই দুই দিনে ১২ ঘণ্টা ভেজার অভিজ্ঞতা হয়েছে সাবার। এর শুটিংয়ের পর ঠাণ্ডা লাগে ও জ্বর চলে আসে তার। এদিকে ছবিটি নিয়ে সাবা বলেন, খুব গোছানো কাজ হচ্ছে। যাত্রাশিল্পীদের গল্প নিয়ে হচ্ছে সিনেমাটি। গল্পটি সাধারণ, আমার চরিত্রটিও। কিন্তু সেই সাধারণ চরিত্রটিকে পর্দায় দর্শকদের সামনে অসাধারণভাবে ফুটিয়ে তোলাটাই বড় চ্যালেঞ্জ।

এই ছবির পর এরইমধ্যে আফজাল হোসেনের ‘মানিকের লাল কাকড়া’ ছবির শুটিং করেছেন সাবা। গত বছরের শেষের দিকে শুরু হয় ছবির কাজ। মাঝে ছিল কয়েক দিনের বিরতি। এরপর চলতি মাসে আবার শুর হয় শুটিং। প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনী নিয়ে কবি ও ছড়াকার আনজীর লিটন রচনা করেছেন ‘মানিকের লাল কাঁকড়া’ নামে উপন্যাস। এটি অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। চিত্রনাট্য রচনা করেছেন মাসুম রেজা। এ বছরের বাকি পরিকল্পনা নিয়ে সাবা বলেন, পরিকল্পনা তো অনেক। এ বছর অনেক কাজ করতে হবে। তবে করোনার কারণে আতঙ্কে আছি। আমার প্রোডাকশন হাউজ থেকে একটি সিনেমা করবো। সেটা ভারতে হবে। সবকিছু পাকাপাকি করে জানাবো। এ ছাড়াও আমার প্রোডাকশন নিয়ে আরও পরিকল্পনা রয়েছে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION