সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

“বেশরম” এ নিলয়

বিনোদন ডেস্ক:

বর্তমানে কমেডি নাটক জনপ্রিয়। সেই দর্শকদের কথা মাথায় রেখে রোমাঞ্চ ও কমেডি ঘরানার নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘বেশরম’ শিরোনামে নাটকটির শুটিং শেষ হয়েছে।

গতকাল রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকালে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত হয়। এ প্রসঙ্গে নির্মাতা জিয়াউদ্দিন আলম বলেন, ‘পারিবারিক গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। বর্তমানে পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে খুব কম নাটকই নির্মিত হয়। নাটকে পরিবারের নিত্যদিনের ঘটে যাওয়া ঘটনা তুলে ধরা হয়েছে। পাশাপাশি দর্শকের চাহিদা অনুযায়ী রোমাঞ্চ ও কমেডি রয়েছে। আশাকরি, নাটকটি সব ধরনের দর্শকদের ভালো লাগবে।’

নাটকটি রচনা করেছেন ফেরারী ফরহাদ। নিলয়-হিমি ছাড়াও আরো অভিনয় করেছেন সাবেরী আলম, রকি খান, শাহাবাজ সানি, বাশরী, মোস্তাক মুকুল, টাইগার মামুনসহ অনেকে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION