বুধবার, ২২ Jul ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সয়াবিনের মুল্যবৃদ্ধি, আমদানির তথ্য চায় সরকার

সয়াবিন

ভয়েস নিউজ ডেস্ক:

দেশের সব ভোজ্যতেল রিফাইনারি কোম্পানির কাছে ভোজ্যতেল আমদানির বিভিন্ন তথ্য চেয়েছে সরকার। ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো গত তিন মাসে কী পরিমাণ তেল আমদানি করেছে- কত পরিমাণ তেল পরিশোধন করা হয়েছে, কি পরিমাণ তেল মজুত আছে কাস্টমস পেপারসহ এ সবের তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একইসঙ্গে কোম্পানিগুলো কত পরিমাণ তেলের ডিও বা এসও দিয়েছে, কত পরিমাণের তেল সরবরাহ (ডেলিভারি) করা হয়েছে এবং এ পর্যন্ত কতটা মজুত আছে, সরকারের পক্ষ থেকে সেটাও জানতে চাওয়া হয়েছে।বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, কোম্পানিগুলোকে আগামী ৭ মার্চ রবিবারের মধ্যে এসব তথ্য সম্বলিত কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

তিনি জানান, অভিযোগ রয়েছে আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে হঠাৎ করেই বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে রিফাইনারি কোম্পানিগুলো। এতে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতি তেলের দাম প্রতিনিয়ত বাড়ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব রিফাইনারি প্রতিষ্ঠানের কাছে এ ভোজ্যতেলের আমদানি ও রিফাইনের পরিমাণ জানতে চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আগামী সোমবার (৭ মার্চ) পর্যন্ত কোম্পানিগুলোকে সময় বেঁধে দেওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর প্রতিটি রিফাইনারিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালাবে। তেল নিয়ে তেলেসমাতি কারা করছে, তা ধরা পড়বে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION