শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

নয়নতারার বিয়ে

ভয়েস বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী নয়নতারা। দীর্ঘদিন ধরে পরিচালক বিগনেশ শিবানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। শোনা যাচ্ছে, বিয়ের পরিকল্পনা করছেন এই জুটি।

জানা গেছে, করোনার কারণে বিয়েতে খুব বেশি আয়োজন থাকছে না। কয়েকজন বন্ধু ও ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে চাইছেন তারা। তামিলনাড়ুর একটি মন্দিরে তারা বিয়ে করবেন।

প্রায় চার বছর ধরে প্রেম করছেন নয়নতারা ও বিগনেশ। ‘নানুম রাউডি ধান’ সিনেমার সেটে তাদের প্রেমের সম্পর্ক শুরু। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের রোমান্টিক ছবি পোস্ট করেন তারা। তবে বিয়ের ব্যাপারে নয়নতারা ও বিগনেস কেউ-ই এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

এর আগে অভিনেতা, পরিচালক, কোরিওগ্রাফার প্রভু দেবার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন নয়নতারা। তবে শেষ পর্যন্ত তাদের সম্পর্ক টেকেনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION