রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আরও কমলো স্বর্ণের দাম

ভয়েস নিউজ ডেস্ক:

এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫০ টাকা কমেছে।মঙ্গলবার (২২ মার্চ) থেকে এ মানের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৭ হাজার ৯৯ দশমিক চার টাকা। সোমবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরির দাম রয়েছে ৭৮ হাজার ১৪৮ দশমিক ৮০ টাকা।

সোমবার (২১ মার্চ) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নানের সই করা এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের মূল্য নির্ধারণের খবর গণমাধ্যমকে জানানো হয়েছে।

এতে বলা হয়ে, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭৩ হাজার ৫৯৯ দশমিক ৮৪ টাকা। বর্তমানে দাম রয়েছে ৭৪ হাজার ৬৪৯ দশমিক ৬০ টাকা। ভরিতে দাম কমেছে ১০৪৯ দশমিক ৭৬ টাকা।

১৮ ক্যারেটের ভরির দাম ধরা হয়েছে ৬৩ হাজার ১০২ দশমিক ২৪ টাকা। সোমবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম রয়েছে ৬৪ হাজার ৩৫ দশমিক ৩৬ টাকা। ভরিতে দাম কমেছে ৯৩৩ দশমিক ১২ টাকা।

সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম পড়বে ৫২ হাজার ৬০৪ দশমিক ৬৪ টাকা। বর্তমানে দাম রয়েছে ৫৩ হাজার ৩৬২ দশমিক ৮০ টাকা। ভরিতে দাম কমেছে ৭৫৮ দশমিক ১৬ টাকা।

রুপার দাম অপরিবর্তিত

২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে এক হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট এক হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট এক হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

এম এ হান্নান বলেন, ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় স্বর্ণ ও রুপা বিক্রির অনুরোধ করা হলো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION