বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বন্দি ১৮ জেলে ১৪দিন পরেও ফেরত দেয়নি মিয়ানমার

সাইফুদ্দীন আল মোবারক, টেকনাফ:

অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাওয়া ১৮ বাংলাদেশি জেলেকে ১৪দিন পেরিয়ে গেলেও ফেরত দেয়নি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এনিয়ে প্রতিটা মুহুর্ত চরম উৎকণ্ঠায় দিনাতিপাত করছেন টেকনাফ শাহপরীর দ্বীপের জেলে পরিবারগুলো ।অনাহার-অর্ধহারে চলছে জেলে পরিবাগুলোর জীবন।
চলতি মাসের ১৫ মার্চ জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) অস্ত্রের মুখে জিম্মি হয় ১৮ বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পক্ষ থেকে জেলেদের ফেরত চেয়ে বিজিপি’রকে চিঠি দেয়া হয়েছে ।যোগাগাগের ১৪ দিন পার হলেও এখনো পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সদুত্তর আসেনি বলে জানাগেছে ।
শাহপরীরন দ্বীপ এলাাকার বাসিন্দা নুর হাবিবা জানান, তার স্বামী নুর কামাল ও দুই সন্তান মুহাম্মদ ইয়াছিন ও আফিফসহ তিনজনকে মিয়ানমার বিজিপি অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায় ।স্বামী সন্তান ছাড়া অনেক কষ্টে দিনাতিপাত করছেন তিনি ।সন্ধ্যা হলেই স্বামী সন্তানের চেহারা তাঁর চোখে ভেসে আসে ,তখন আর কান্না থামাতে না পেরে বিলাপ করতে করতে অনাহারে অর্ধাহারে ঘুমিয়ে পড়েন।স্বামী সন্তান মিয়ানমারের বিজিপির’র হাতে আটকের পর থেকে এখনো পর্যন্ত দু’চোখ ভরে ঘুমাতে পারেননি বলে জানান হাবিবা।তিনি আরো জানান,কখন স্বামী সন্তানের মুখ দেখবো,কবে আমার সন্তানেরা দরজায় এসে ‘মা’ বলে ডাক দিবে,বুকভরা আশা নিয়ে সেই প্রতিক্ষার প্রহর শুনছি ।
শুধু নুর হাবিবা নন,স্বজনদের ফিরে পেতে এইভাবে আশায় বুক বেঁধে আছেন টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার আঠারোটি পরিবার। জেলেপল্লী ঘুরে শোনা যায় শুধুই বিলাপ আর কান্নারোল। চাতকের ন্যায় স্বজনদের ফিরে পেতে ব্যাকুল হয়ে আছেন শাহপরীর দ্বীপ জেলেপল্লীর স্বজন হারানো পরিবারগুলো।দ্রুত মিয়ানমারে আটক জেলেদের ফিরিয়ে আনতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ধরে নিয়ে যাওয়ার ১৪দিন পার হয়ে গেলেও ফিরেনি আটক জেলেরা।এইদিকে স্বজন হারানোর শঙ্কায় জেলে পরিবারগুলোতে চলছে শোকের মাতম।অবুঝ শিশুদের ক্রন্দনে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠেছে।তাই আটক জেলেদের প্রাণে ফেরানোর আকুতি জানিয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছেন তিনি।

এবিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার মুঠোফোনে জানান,আমরা ওদের কে চিঠি দিয়েছি ।স্বরাষ্ট্রমন্ত্রণালয়,পররাষ্ট্রমন্ত্রণালয়ের আন্ডারে দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করে যে নিয়ম আছে সে অনুযায়ী কাজ চলছে ।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, মিয়ানমারে আটক জেলে পরিবারগুলোকে ইতোমধ্যে আর্থিক অনুদানসহ খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে এবং পাশাপাশি আটক জেলেদের দেশে ফিরিয়ে আনতে আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী কতৃক আটক বাংলাদেশি জেলেরা হলেন-মো. জসীম (২৫), সাইফুল ইসলাম (২৩), মো. ফায়সেল (২৩), আবু তাহের (২২), মো. ইসমাইল (২০), মোঃ ইসহাক (২৪), আব্দুর রহমান (২৪), নুর কালাম (২৬), মো. হোসেন (২২), হাসমত (২৫), মো. আকবর (২৩), নজীম উল্লাহ (১৯), রফিক (২০), সাব্বির (২৫),মোঃহেলাল (২৫), রেজাউল করিম(১৮), রমজান (১৬),জামাল (২১)। তাঁরা সকলেই টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION