শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

অভিনেত্রী ডাকোটা জনসনের যত খ্যাতি যৌন দৃশ্যে

ভয়েস বিনোদন ডেস্ক:

ফিফটি শেডস অব গ্রে সিনেমা দিয়ে রীতিমতো দর্শক হৃদয়ে তোলপাড় সৃষ্টি করেন হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। এক সিনেমায় ডজন খানেক যৌন দৃশ্যে অভিনয় করে তিনি হয়ে ওঠেন হলিউডের নতুন সেক্সসিম্বল। পেয়ে যান বছরের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পিপলস চয়েস অ্যাওয়ার্ড। এরপর একই সিরিজের ‘ফিফটি শেডস ডার্কার’, ‘ফিফটি শেডস ফ্রিড’ সিনেমাগুলোতেও দেখা গেছে ডাকোটার শরীরী আবেদন।

এই তিনটি ছবি বানাতে খরচ হয়েছিল ১ হাজার ২০০ কোটি টাকা। আর প্রযোজকদের মুখে চওড়া হাসি ফুটিয়ে তিনটি ছবি তুলে এনেছিল ১১ হাজার ২৫৪ কোটি টাকা। ‘ফিফটি শেডস’-এর এই ফিল্ম সিরিজ দিয়েই ক্যারিয়ারের মই বেয়ে তরতর করে ওপরে উঠেছেন ৩০ বছর বয়সী ডাকোটা জনসন। ২৫ বছর বয়সে বড় পর্দায় বিখ্যাত ‘আনা’ চরিত্রটি হয়ে ওঠার সুযোগ পান তিনি। আনা আর গ্রের প্রেম বড় পর্দার চিরন্তন প্রেমগুলোর একটি। এর আগেও একাধিক চরিত্রে অভিনয় করেছেন ডাকোটা। কিন্তু ‘সাহসী’ চরিত্র আনা দিয়ে যেভাবে সারা বিশ্ব পরিচিতি পান, সেটা ক্যারিয়ারে এর আগে কখনো ঘটেনি। সেই সময় ডাকোটা মডেল ম্যাথিউ হিটের সঙ্গে প্রেম করছিলেন। ম্যাথিউ শুরুতে ডাকোটার এই চরিত্রে সায় দিয়েছিলেন।
কিন্তু তিনি কল্পনাও করেননি এই ছবি রীতিমতো হইচই ফেলে দেবে সারা বিশ্বে। ২০১৫ সালে এই সিরিজের প্রথম ছবি মুক্তির পর ডাকোটা হলিউডের প্রথম শ্রেণির তারকা বনে যান। পর্দার গ্রে, অর্থাৎ জেমি ডর্নানের সঙ্গে তার প্রেমের গুজব রটে। এসবই ম্যাথিউসের জন্য নিরাপত্তাহীনতা আর মানসিক সংকট তৈরি করে। তিনি তখন তাকে অথবা আনা চরিত্রÑ এই দুইয়ের মধ্যে একটিকে বেছে নিতে বলেন ডাকোটাকে। সঙ্গে এও বলেন, ডাকোটার তারকাখ্যাতি, তাকে নিয়ে মিডিয়ার শোরগোল, জেমির সঙ্গে প্রেমের গুজবÑ এ সবই ম্যাথিউর রাতের ঘুম ও মনের শান্তি দুই-ই নষ্ট করে দিয়েছে। ডাকোটা এবার ম্যাথিউ ও ক্যারিয়ার, এই দুয়ের মধ্যে ক্যারিয়ারকে বেছে নেন। আর সেখানে চূড়ান্ত সফলতার দেখা পান। অবশ্য ‘আনা’ চরিত্রের জন্য তাকে দীর্ঘদিন মানসিক স্বাস্থ্যসেবাও নিতে হয়েছে। ২০১৭ সালের অক্টোবরে তিনি ব্রিটিশ সংগীতশিল্পী ক্রিস মার্টিনের সঙ্গে তার প্রেমের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেন। এখন পর্যন্ত তারা একসঙ্গেই আছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION