রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

অন্তঃসত্ত্বা কাজলের প্রস্তাব ফেরালেন চিরঞ্জীবী

বিনোদন ডেস্ক:

পরিচালক কোরাতলা শিবার পরবর্তী সিনেমা ‘আচার্য’। রোমান্টিক-ড্রামা ঘরানার এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন মেগাস্টার চিরঞ্জীবী ও কাজল আগরওয়াল। চলতি মাসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

মুক্তিকে সামনে রেখে প্রচারের পরিকল্পনাও সাজিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। প্রচার অনুষ্ঠানে অংশ নেবেন চিরঞ্জীবী-রাম চরণ। এরই মাঝে এই দুই অভিনেতাকে একটি প্রস্তাব দিয়েছিলেন অন্তঃসত্ত্বা কাজল। কিন্তু তা ফিরিয়ে দিয়েছেন তারা।

একটি সূত্র টলিউড ডটনেটকে বলেন—‘কাজল আগরওয়াল সিনেমাটির প্রচারে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। অন্তঃসত্ত্বা কাজলের এই পেশাদার মনোভাব দেখে মুগ্ধ হয়েছেন চিরঞ্জীবী ও রাম চরণ। তারা বিনয়ের সঙ্গে কাজলের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এবং কাজলকে এখন পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।’

কাজল নিজেকে সুস্থ রাখতে নিয়মিত শরীরচর্চা করছেন। মাঝে মাঝে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে থাকেন। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসে সন্তানের মুখ দেখবেন কাজল। আপাতত সেই অপেক্ষায় দিন কাটছে কাজল-কিচলু দম্পতির।

কাজল ছাড়াও ‘আচার্য’ সিনেমায় অভিনয় করেছেন—রাম চরণ, পূজা হেগড়ে, সোনু সুদ, যীশু সেনগুপ্ত, কিশোর, সৌরভ লুকেশ প্রমুখ। সিনেমাটিতে একটি আইটেম গানে রয়েছে; তাতে পারফর্ম করেছেন রেজিনা কাসান্দ্রা। আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে তেলেগু ভাষার এই সিনেমা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION