শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

ছোট পর্দায় জাহ্নবী

বিনোদন ডেস্ক:

‘ধাড়াক’ দিয়ে বলিউডে ঝড় তুললেও দুই বছরে কোনো সিনেমা মুক্তি পায়নি জাহ্নবী কাপুরের। মাঝে নেটফ্লিক্সের অ্যান্থলজি সিনেমায় দেখা গেছে, এবার বড়দৈর্ঘ্যের দ্বিতীয় রিলিজও হচ্ছে এই ওটিটি প্ল্যাটফর্মে।

আসলে এপ্রিলেই মুক্তির কথা ছিল বায়োপিক ‘গুঞ্জন সাক্সেনা- দ্য কারগিল গার্ল’-এর। তাতে বাগড়া দিয়েছে করোনাভাইরাস। এখন অনেকটা বাধ্য হয়ে নেটফ্লিক্সকে বেছে নিলেন প্রযোজক করণ জোহর।

ইতিমধ্যে এ ছবির প্রচার শুরু করে দিয়েছেন জাহ্নবী। ইনস্টাগ্রামে নতুন পোস্টার শেয়ার করে জানান, খুব শিগগিরই নেটফ্লিক্সে দেখা যাবে ছবিটি।

একইসঙ্গে গুঞ্জন সাক্সেনার ওপরে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। তবে তা সিনেমার ভিডিও নয়। পাইলট গুঞ্জন সাক্সেনার ছোটবেলার মুহূর্ত, পরিবার ও সহকর্মীদের সঙ্গে বিভিন্ন ছবির কোলাজ দিয়ে তৈরি হয়েছে ভিডিওটি।

১৯৯৯ সালে কারগিল যুদ্ধের সময়ে চিতা হেলিকপ্টার উড়িয়ে যুদ্ধে অংশ নেন গুঞ্জন। একটি সাধারণ মেয়ের স্বপ্ন সত্যি করে পাইলট হয়ে ওঠার গল্পই টুকরো টুকরো ছবি জুড়ে তুলে ধরা হয়েছে ভিডিওতে। ভয়েসওভার দিয়েছেন জাহ্নবী নিজেই। সেখানে গুঞ্জনের পরিবারের সঙ্গে একটি ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

ছবির প্রযোজক করণ জোহরও নতুন পোস্টার ও ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। জানান, এ রকম সাহসী ও স্বপ্নপূরণের গল্প নেটফ্লিক্সের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছে দিতে পেরে তিনি বেশ খুশি।চলতি বছর জাহ্নবী অভিনীত রুহ আফজা ও দোস্তানা টু মুক্তির কথা ছিল। কিন্তু করোনার কারণে দুটি ছবির কাজই আটকে গেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION