শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্য, আহত- ৪

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়া উপজেলার চৌমুহনী এলাকায় সিএনজি অটোরিকশার সাথে  পাজারো গাড়ির মুখোমুখি সংঘর্ষে সিএনজি আরোহী এক বৃদ্ধা নিহত অপর ৪ যাত্রী মারাত্নক আহত হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।  নিহত বৃদ্ধা কুতুবদিয়া উপজেলার আলিআকবর ডেইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কিরন পাড়া এলাকার বুতিজা বেগম বলে পরিচয় নিশ্চিত হয়েছে।
পেকুয়া থানা পুলিশ জানান আজ বৃহস্পতিবার সকালে পেকুয়া চট্টগ্রাম আঞ্চলিক মহা সড়কের চৌমুহনী এলাকায় সিএনজি অটোরিকশার সাথে চট্টগ্রাম মুখী একটি পাজেরো গাড়ির সংঘর্ষ হয়। এ সময় আহত সিএনজি অটোরিকশা আরোহী যাত্রীদের পার্শ্ববর্তী পেকুয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা যাত্রীকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের আশংকা জনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION