বুধবার, ২২ Jul ২০২৬, ০২:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আরেক দফা বাড়ল ডিমের দাম

ভয়েস নিউজ ডেস্ক:

আরেক দফা বেড়েছে দিমের দাম। তিন-চার দিনের ব্যবধানে ডজনে বেড়েছে আরও পাঁচ টাকা। ব্যবসায়ীরা বলছেন, মুরগির খাবারের দাম বেড়ে যাওয়া এবং চাহিদার তুলনায় জোগান কম থাকায় ডিমের দাম নামছে না, উল্টো বাড়ছে।

রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায়, খুচরা পর্যায়ে ফার্মের মুরগির ডিমের ডজন ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাড়া-মহল্লায় তা ১২৫ থেকে ১৩০ টাকায় গিয়ে ঠেকেছে। সপ্তাহখানেক আগেও মহল্লায় ১২০ টাকায় পাওয়া যেত এক ডজন ডিম। তবে সাদা রঙের ডিমের দাম কিছুটা কম। এই ডিম কেনা যাচ্ছে ১১০ টাকা থেকে ১১৫ টাকায়। এছাড়া হাঁসের ডিম বিক্রি হচ্ছে ডজন ১৫০ থেকে ১৬০ টাকায়।

কারওয়ান বাজারের ডিম বিক্রেতারা জানান, ডিমের চাহিদা বাড়লে পাইকাররা দাম বাড়িয়ে দেন। তখন খুচরা বিক্রেতাদেরও বাড়তি দরে বিক্রি না করে উপায় থাকে না।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, এক মাসের ব্যবধানে ডিমের (লাল) হালিতে দাম বেড়েছে প্রায় ২১ শতাংশ। বর্তমানে সর্বনিম্ন ১১৪ থেকে ১২৯ টাকায় বিক্রি হচ্ছে ডিমের ডজন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION