রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বাণিজ্যমন্ত্রীর মতে দেশের ৫ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের মতো

ভয়েস নিউজ ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষের ক্রয়ক্ষমতা প্রায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড (পশ্চিমা বিশ্ব) এর মতো।

বৃহস্পতিবার (২ জুন) সচিবালয়ের নিজ কার্যালয়ে চা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, কিছু কোম্পানি প্যাকেট করে প্রতি কেজি চাল ১০ থেকে ১৫ টাকা বেশি দামে বিক্রি করেছে। দেশের মানুষ বেশি দামে পণ্য কিনছেন বলেই কোম্পানিগুলো বেশি মুনাফা করার সুযোগ পাচ্ছে।

তিনি বলেন, ১৭ কোটি মানুষের মধ্যে তিন কোটি মানুষ দরিদ্রসীমার নিচে। আমি কখনই বলিনি ১৭ কোটি মানুষের পয়সা বেশি হয়েছে। রিয়েলিটি (বাস্তবতা) হলো- দেশের ২০ ভাগ মানুষের লো ইনকাম (নিম্ন আয়)। ১৭ কোটি থেকে তিন কোটি বাদ দিলে যে ১৪ কোটি থাকে, তাদের মধ্যে প্রায় সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষের ক্রয়ক্ষমতা প্রায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর মতো। দরিদ্র শ্রেণির তিন কোটি মানুষকে অ্যাডজাস্ট করা দরকার, সেটার চেষ্টাই করে যাচ্ছি। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে।

তিনি আরও বলেন, দেশের বড় কয়েকটি কোম্পানি তিন টাকায় প্যাকেট করে প্রতি কেজি চাল ১০ থেকে ১৫ টাকা বেশি দামে বিক্রি করেছে। একই চাল খোলা বাজারে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, সেটা প্যাকেট করে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে। এটা ক্রেতারা কেন কিনছেন। ব্যবসায়রীরা লাভ করতে চাইবেই, ব্যবসায়ীরা চাইলেই বেশি দামে কিনবেন কেন। এ কারণে কোম্পানিগুলো অধিক মুনাফা করতে পারছে। এসব কোম্পানির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায় কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION