শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

কারিকুরি শেখার ইচ্ছা টলিউড অভিনেত্রী রুক্মিনির

বিনোদন ডেস্ক:

ওরিগামি জাপানি শব্দ। ‘ওরি’ মানে ভাঁজ, ‘গামি’ মানে কাগজ। এ দুটি শব্দ মিলে গঠিত হয়েছে ওরিগামি। ‘কাগজ’ শব্দের পরিবর্তে যদি ‘পাতা’ বা ‘পত্র’ ব্যবহার করা হয়, তবে ওরিগামির বাংলা হিসেবে ‘ভাঁজপত্র’ বলাই যায়!

ছোটবেলায় কাগজ দিয়ে উড়োজাহাজ কিংবা নৌকা বানাননি এমন মানুষ কমই রয়েছেন। এটিও ওরিগামি ভাষা। সাধারণত বর্গাকার ও রঙিন কাগজ ব্যবহার করা হয় ওরিগামিতে। কোনো কাটছাঁটের বালাই নেই। ওরিগামির সৌন্দর্যই হলো ভাঁজে। কিছু কিছু ভাঁজ এতটাই জটিল যে তার জন্য রীতিমতো সূত্র মুখস্থ করতে হয়।

কাগজের এই কারিকুরি শেখার দীর্ঘ দিনের ইচ্ছা টলিউড অভিনেত্রী রুক্মিনি মৈত্রর। দীর্ঘ আড়াই মাস ধরে ঘরবন্দি সময় পার করছেন তিনি। এই অখণ্ড অবসরে অনলাইন থেকে ওরিগামির কাজ শিখছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়াকে রুক্মিনি মৈত্র বলেন—আমি সবসময়ই ওরিগামি শিখতে চেয়েছি। কিন্তু সময়ের অভাবে সে সুযোগ হয়ে উঠেনি। বহু প্রতীক্ষার পর সেই সময় ধরা দিয়েছে। এখন আমি ওরিগামি শেখার কাজে সময় ব্যয় করছি। এছাড়া অভিনয়ের দক্ষতা বাড়ানোর জন্য প্রচুর ভিডিও দেখছি। সাধারণত আমি প্রচুর পড়াশোনাও করে থাকি। এখন ক্ল্যাসিক বইও পড়ছি।

রুক্মিনির পরবর্তী সিনেমা ‘সুইজারল্যান্ড’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি। সিনেমাটির কাজ প্রায় শেষ। এ প্রসঙ্গে রুক্মিনি বলেন—আমরা গত ১৭ মার্চ পর্যন্ত শুটিং করেছি। তারপর ডাবিংয়ের কাজ শুরু করি। কিন্তু লকডাউনের কারণে মাঝপথে ডাবিংয়ের কাজ বন্ধ করে দিতে হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION