শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

অরবিন্দ কেজরিওয়ালের হস্তক্ষেপে হাসপাতালে মাকে ভর্তি করলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক:

অরবিন্দ কেজরিওয়ালের হস্তক্ষেপে হাসপাতালে মাকে ভর্তি করতে পেরেছেন ‘দিয়া অউর বাতি হাম’ মেগার তারকা দীপিকা। মায়ের চিকিৎসার ব্যবস্থা হতেই টুইটে তিনি আন্তরিক ধন্যবাদ জানান দিল্লির মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকেও। বলেন, তাদের হস্তক্ষেপেই তার মা ভর্তি হতে পেরেছেন স্যার গঙ্গারাম হাসপাতালে। শুরু হয়ে গিয়েছে চিকিৎসা।

আশা, এবার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তার মা। দীপিকার আগের টুইট থেকে জানা গিয়েছিল, তার মা-বাবা পাহাড়গঞ্জ এলাকার মতো ঘনবসতি পূর্ণ জায়গায় থাকেন। সম্প্রতি, মায়ের কোভিড-১৯ ধরা পড়েছে।
এদিকে কিছুতেই রিপোর্ট দিচ্ছিল না লেডি হার্ডিং হাসপাতাল! অভিনেত্রীর বাবাকে ফোনে ছবি তুলতে দিয়েছিল মাত্র। কীভাবে মায়ের চিকিৎসা করাবেন বুঝতে না পেরেই তিনি হস্তক্ষেপ চান দেশ ও রাজ্য প্রধানদের। দীপিকার দিল্লির বাড়িতে মোট ৪৫ লোকের বসবাস। রিপোর্ট জানার পরে স্বাভাবিক ভাবেই মাথায় হাত পড়েছে সবার। তার একটি ছোট ছেলে থাকায় তিনিও থাকতে পারছিলেন না মায়ের কাছে। তার এক বোন সেবা করছিলেন মায়ের, ফেসবুকে এক ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION