বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া গণতান্ত্রিক সংগ্রামের দলিল হবে জুলাই জাদুঘর: প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু মেরিন ড্রাইভে দুই দফায় পাহাড়ধস

ভারুয়াখালীতে যুবকের গলা কেটে হত্যা

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উল্টাখালীতে আজিজুল হক নামের যুবককে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।
শুক্রবার (১ জুলাই) দিবাগত রাত সোয়া একটার দিকে বাড়ির পাশে লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে রাতেই লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহত আজিজুল হক ওই এলাকার  আব্দুর রহিমের ছেলে। ঘটনার রহস্য জানা যায়নি। লাশ ঘিরে স্বজনদের আহাজারি চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সেলিম উদ্দিন।
তিনি বলেন, বাড়ির পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।  তাৎক্ষণিক পুলিশের দুইটি টিম ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে মোঃ সেলিম উদ্দিন জানান, আজিজুল হকের একটি গ্রুপ ছিল। গ্রামবাসীর ধারণা চিহ্নিত প্রতিপক্ষরাই ঘটনাটি ঘটিয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION