বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া গণতান্ত্রিক সংগ্রামের দলিল হবে জুলাই জাদুঘর: প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু মেরিন ড্রাইভে দুই দফায় পাহাড়ধস

শহরে ফটপাত দখল করে দোকান নির্মাণ: উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌরসভা

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরের ফুটপাত দখল করে দোকান নির্মাণ করার সময় উচ্ছেদ অভিযান চালিয়েছে কক্সবাজার পৌরসভা।

আজ সোমবার দুপুরে কক্সবাজার শহরের বাজারঘাটা সিটি ব্যাংকের নিচে এ অভিযান চালানো হয়।

এসময় ফুটপাত দখল করে নির্মাণাধীন দোকান ভেঙ্গে দেয়া হয়। এসময় সিফাত নামের এক ব্যক্তি জমির মালিকানা দাবি করলে তাকে কাগজপত্র পৌরসভা কর্তৃপক্ষের কাছে দাখিল না করা পর্যন্ত কোন ধরণের স্থাপনা তৈরি না করার জন্য সতর্ক করে দেয়া হয়।

কক্সবাজার শহরের কনজার্ভেন্সী ইন্সপেক্টর কবির হোসাইন জানান, শহরের বাজারঘাটা সিটি ব্যাংকের নিচে ফুটপাত দখল করে দোকান নির্মাণ করার খবর পেয়ে কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী, উপ প্রকৌশলীর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান নির্মাণের সত্যতা পান। এসময় কাজ বন্ধ করে দেয়া হয় এবং নির্মাণাধীন দেয়াল ভেঙ্গে দেয়া হয়। পরবর্তীতে বৈধ কোন কাগজপত্র থাকলে পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার নির্দেশনা দেয়া হয়।

কক্সবাজার শহরের স্থানীয় ব্যবসায়ী ফোজাইল আহমেদ নোহেল জানান, শহরের ওই এলাকায় অবৈধভাবে জবর দখল ও মানুষের চলাফেরার ফুটপাত দখল করে জনৈক সিফাত নামের এক ব্যক্তি দোকান নির্মাণের কাজ শুরু করে। দিনে যেনতেন সন্ধ্যা নামার সাথে সাথে শ্রমিক দিয়ে রাতারাতি দোকান নির্মাণের চেষ্টা চালাচ্ছে। এঘটনা পৌরসভার নজরে আসলে পৌর কর্তৃপক্ষ অভিযান চালায়।

এ বিষয়ে অভিযুক্ত সিফাতের মোবাইলে বার বার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION