বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া গণতান্ত্রিক সংগ্রামের দলিল হবে জুলাই জাদুঘর: প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু মেরিন ড্রাইভে দুই দফায় পাহাড়ধস

নাজিরারটেক ও ডায়াবেটিক সৈকত থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

পানিতে ডুবে মৃত্যু।ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সৈকত থেকে মোহাম্মদ জায়েদ (৫) ও মো: রিয়াদ (৬) নামের দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। সোমবার (৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিক ও নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে আসলে এই ২ শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত শিশুরা হলো- কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ার বাসিন্দা মুফিজ আলমের ছেলে মো. জায়েদ (৫) ও মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (৬)।

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সোমবার বিকেল ৩টার দিকে যখন জোয়ার আসে তখন সমুদ্রের পাড়ে বাড়ি হওয়ায় এ দুই শিশু জোয়ারের পানি দেখতে যায়। এরপর থেকে তারা নিঁখোজ ছিল। অবশেষে রাত ১২টার পরে দুই স্থান থেকে দুজনের লাশ পাওয়া যায়।’

তিনি বলেন, ‘ উদ্ধার হওয়া দুই শিশুদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION